1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরে বোয়ালমারীতে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় এর সহযোগীতায় হ্যালিপ্যাড মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, পল্লিবিদ্যুত বোয়ালমারী জোনালের ডিজিএম মো. মোর্শেদুর রহিম, বোয়ালমারী পৌর প্যানেল মেয়র মোমিন খান, পরমেশ্বর্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
প্রদর্শনিতে ২৯টি স্টলে ৫১জন খামারির উন্নতজাতের গাভী, ষাঁড়, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, সৌখিন পাখি প্রদর্শিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রাণীসম্পদ উন্নয়নে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবহিকতায় প্রাণীসম্পদ উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক পশু লালনপালন ও প্রতিকুল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টির লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়েছে। এর থেকে শিক্ষা নিয়ে আমাদের খামারিগণ উপকৃত হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!