1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

গভীর রাতে এতিম শিশুদের পাশে কম্বল নিয়ে বোয়ালমারীর ইউএনও

  • প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৬৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ বৈরি আবহাওয়া আর কনকনে শীতে উপক্ষা করে ছিন্নমূল ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন বোয়ালমারীর ইউএনও।
২৩ জানুয়ারী রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত অবধি বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে এ সব কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। সন্ধ্যা ঘনিয়ে আসলেই শুরু হয় তাঁর কম্বল বিতরণ চলে গভীর রাত অবধি। গরীব অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দেন তিনি।

গতকাল গভীর রাতে উপজেলার পৌরসভার সোতাশী মার্কাজ মসজিদ ও এতিমখানার সুবিধা বঞ্চিত এতিম শিশুদের, বেদে পল্লীর ছিন্নমূল মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়ান তিনি। এ ছাড়া চতুল ইউনিয়নের শুকদেবনগর আশ্রয় প্রকল্প, গুনবহা ইউনিয়নের ফেলাননগর আশ্রয় প্রকল্প, ঠাকুরপুর বাজার, পৌরসভার ওয়াবদামোড়, চৌরাস্তা, রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় বসবাস করা ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃষ্টি ও কনকনে শীতের মধ্যে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম শীতবস্ত্র নিয়ে তাদের দৌরগোড়ায় দেখে অনেক ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী আবেগ আপ্লোত হয়ে পড়েন।

গভীর রাতে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, শাহ জাফর টেকনিকেল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব কুমার পা-ে, উপজেলা ক্যাবের সভাপতি ও সাংবাদিক মুহাব্বাতজান চৌধূরী প্রমূখ। এসব শীতবস্ত্র উপজেলার গ্রামে গ্রামে ঘুরে অসহায় শীর্তাতদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানা গেছে। এ থেকে বাদ পড়বেনা কোন এতিমখানাও।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, এ বছর শীত মৌসুমে আমরা উপজেলায় ৭ হাজার কম্বল ইতোমধ্যে বিতরণ করেছি। কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায় সেজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। উপজেলাটির বিভিন্ন গুচ্ছগ্রাম, আশ্রয়ণ কেন্দ্র, এতিমখানাসহ ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁচ্ছে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!