1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

আলফাডাঙ্গায় বিনামূল্যে সাতশো ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪০৩ জন পঠিত

আলফাডাঙ্গা  প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয় ও বারাংকুলা হাফেজিয়া মাদ্রাসা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নাজমা মেডিকেয়ারের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ৭ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে অনেকের নামও তালিকাভুক্ত করা হয়।

বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলীম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান। হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কো-অর্ডিনেটর (কোভিড-১৯) সানজিনা আহমেদ, বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ প্রমুখ।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য গণমাধ্যমকর্মী মিয়া রাকিবুল, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, শাহিদুল ইসলাম কোরবান, মেহেদী হাসান, মেহেদী হাসান তুহিন, বিদ্যাছায়া পাঠাগারের পরিচালক সালিমুল হক সাগর, সেভ ব্লাড ব্যাংকের পরিচালক মেহেদী হাসান রাব্বী, হৃদয়ে আলফাডাঙ্গা সংগঠনের সদস্য আকিদুল সিকদার ও তাসমিয়াহ ত্বাহারাত প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!