1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও ত্রাণ বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪২৪ জন পঠিত

আমীর চারুঃ  ফরিদপুরের বোয়ালমারীতে বন্যা, নদীভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৩০জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঢেউটিন, গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থ, গো-খাদ্য ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় বোয়ালমারী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন বুলবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। সাংসদ পত্নী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা আক্তার। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রসিদ, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ রেখা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. সালাউদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, পৌর প্যানেল মেয়র মো. মোমিন খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০জনকে এক বান করে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ নগদ তিন হাজার টাকা, ৭০ জনকে গো-খাদ্য ও ১১০জনের মাঝে শুকনো খাবার বিতারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!