1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে কনস্টেবল নিয়োগে পুলিশের প্রেসব্রিফিং

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪০৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে জনবল নিয়োগে জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের অবহিতকরণের জন্য ফরিদপুর জেলা পুলিশ বোয়ালমারীতে এক প্রেসব্রিফিং করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী থানার একটি কক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে ভিডিও চিত্র প্রদর্শনের পাশাপাশি লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. জামাল পাশা।

তিনি বলেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। এতে সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চুড়ান্ত হবে। এই সাতটি ধাপ হলো-প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভূক্তকরণ।

তিনি আরও বলেন-সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগের সময় চাকরি প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়েন সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, গণমাধ্যমকর্মীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!