1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

লকডাউনে গরীব মানুষের পাশে কামাল আহমেদ

  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৪০ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ অনিয়ন্ত্রিত মহামারি করোনা (কোভিড ১৯) এর ভয়াল থাবা এখন ছেঁয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও। করোনা প্রতিরোধে সরকার দফায় দফায় জারি করেছে বিধিনিষেধ। আর এই বিধিনিষেধে সাধারণ নিন্মায়ের মানুষ চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। কোভিড ১৯ এর মহাদুর্যোগের কারণে সবার কর্ম ও আয় রোজগার কমে গেছে। ঠিক সেই সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে শেখর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. কামাল আহমেদ।

তিনি শেখর ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা আক্রান্ত রোগী, গরিব, বিত্তহীন ও মধ্যবিত্ত পরিবার এবং আর্থিকভাবে সংকটে পড়া মানুষের পাশে মানবিক সাহায্য নিয়ে ছুটে বেরাচ্ছেন । জানা যায়, এবছর করোনার সংক্রমণ বাড়লে এ পর্যন্ত প্রায় ৮ শত পরিবারকে নিজ তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছেন। এর মধ্যে ছিল চাল, ডাউল, তেল, লবণ ও সাবান। গত ঈদে ১হাজার ৮শত পরিবারকে ঈদসামগ্রী দিয়েছেন তিনি।

এ ছাড়া করোনায় আক্রান্ত রোগীদের জন্য নানা প্রকার মৌসুমি ফলফলারি স্বাস্থ্য বিধিমেনে পাঠাচ্ছেন। শারীরিক প্রতিবন্ধী শিশু নাসির শেখের মা জানান- বিপদে আপদে কামাল ভাই আমাদের খোঁজ খবর নেন। সাহায্য সহযোগীতা করেন। আল্লাহ তার মঙ্গল করুক।

মো. কামাল আহমেদ বলেন, করোনা ভাইরাস প্রকৃতিগত একটি বৈশ্বিক মহামারি। পুরো বিশ্বের মানুষ আজ এ ভাইরাসের কারণে বিপদগ্রস্ত। এ সময় কর্ম, ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও আমদানি রফতানি প্রায় বন্ধ রয়েছে। চারদিকে সংকট ও বিপদগ্রস্ত মানুষের হাহাকার। আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। এমন অবস্থায় সহযোগিতা ও সহায়তার মনোভাব নিয়ে একজন আরেকজনের পাশে না দাঁড়ালে চলমান বিপদ বাড়বে বৈ কমবে না। তিনি এলাকার বিপদগ্রস্ত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!