1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারী পৌর বাজারের ফুটপথ দখলমুক্ত করতে অভিযান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪২৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারের ফুটপথ দখলমুক্ত করতে নবনির্বাচিত পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া অভিযান শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাজারের প্রধান সড়কগুলি ঘুরে ঘুরে সকল পর্যায়ের ব্যবসায়ীদের ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় প্যানেল মেয়র মমিনুল ইসলাম মমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক, ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব হোসেন, ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমির আলী, ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজুর রহমান, ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামাদ খানসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানকালে পৌর মেয়র সেলিম রেজা লিপন এক প্রতিক্রিয়ায় জানান, পৌরবাসীর সকল ধরনের সুযোগ-সুবিধা দিতে আমি প্রস্তুত। পৌর বাজারের যানজট নিরসনে ট্রাক ঢোকা বন্ধ করতে ইতিমধ্যেই প্রধান প্রধান সড়কে গোলবার দেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজারে বড় মালবাহী ট্রাক ঢুকতে পারবে না। আর আজকে থেকে বাজারের ফুটপথ গুলো দখলমুক্ত করার জন্য সকল ব্যবসায়ীদের অনুরোধ করেছি। এরপর কথা না শুনলে ফুটপাথে মালামাল রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে জরিমানা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!