1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

দুই যুগ পর উপজেলা ছাত্রলীগের কমিটি

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৬৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের প্রায় দুই যুগ পর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ।

বোয়ালমারী উপজেলা কমিটিতে সৈয়দ মোর্তুজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে, পৌর ছাত্রলীগের কমিটিতে মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি ও মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারন সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সাফাত ইসলাম বাপ্পিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নতুন এই কমিটিতে।

দীর্ঘ প্রায় দুই যুগ বোয়ালমারীতে ছাত্রলীগের কমিটি ছিলো না। সর্বশেষ ১৯৯৮ সালে এই উপজেলায় ছাত্রলীগের কমিটি করা হয়। ২০০১ সালে ওই কমিটি বিলুপ্তির পর নেতৃত্ব ছাড়াই চলেছে বোয়ালমারী ছাত্রলীগ।

একই সঙ্গে প্রায় ১৮ বছর পর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটো, সহসভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল আমিন, সাংগঠনিক সম্পাদক আরিফিন সিদ্দিকী মীম এবং পৌরছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খান ও মো. ইলিয়াস শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!