1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মধুমতিতে গোসলে নেমে নিখোঁজ, একদিন পর ভেসে উঠল লাশ

  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৮৯ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গার সীমানা এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ঝিলিক (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঝিলিক গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের মালোপায়ার অসীম কুমার বিশ্বাসের মেয়ে ও খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, রবিবার বিকেলে ঝিলিক তার পরিবারের সদস্যদের সাথে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিনই পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান না পেয়ে চলে যায়। এরপর নিখোঁজের একদিন পর সোমবার সকালে ঝিলিকের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ পরিদর্শক আব্দুল কাদের ঘটনার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার মোল্লা বলেন, খবর পেয়ে রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলাম। চেষ্টা করে উদ্ধার করতে না পারায় রাতেই ফায়ার সার্ভিসের বরিশাল ইউনিটে বিষয়টি অবগত করলে ডুবুরিদল সোমবার সকালে বোয়ালমারী আসে। ডুবুরিদল নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারি নদীতে ভেসে উঠা লাশটি উদ্ধার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!