1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

  • প্রকাশিত : সোমবার, ৩ মে, ২০২১
  • ৬১১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে মাইক্রোবাস-নছিমন সংঘর্ষে হারুন মোল্যা (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। দুপুরের মাঝকান্দি-ভাটিয়াপড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইতেপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নছিমন চালক হারুন মোল্যা সাতৈর ইউনিয়নের কেশরাইল গ্রামের সোমেদ মোল্যা ছেলে।

বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-ঠ-১৪.০১৪০) জব্দ করে নসিমনটি থানা হেফাজতে নিয়েছেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।

জানা যায়, সোমবার দুপুর একটার দিকে নছিমন নিয়ে হারুন মোল্যা বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী মাইক্রোবাসটির সাথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইতেপাড়া নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা নছিমন চালক হারুন মোল্যাকে আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নসিমন চালককে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং নছিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!