1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৭৭৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে আকমল শেখ(৫৬) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।গতকাল রাতে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে নিহতের বাড়ির দুইশ গজ দূরে এ ঘটনা ঘটে। গ্রামটিতে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এক গ্রুপের নেতৃত্ব দেন জামাল মাতুব্বর ও অপর গ্রুপের নেতৃত্বে দেন হাসমত মাতুব্বর। বুধবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে হাসমত মাতুব্বরের লোকজন বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে খিচুরি ভোজের আয়োজন করে। আকমল শেখ অনুষ্ঠানের খিচুরি খেয়ে বাড়ি থেকে টাকা নিয়ে পার্শ্ববর্তী দোকানে সিগারেট কিনে ফেরার পথে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

এদিকে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও আজ সকালে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.মাহাবুবুল রহমান বলেন,‘ রাত সাড়ে ১০টার দিকে আকমলকে যখন হাসপাতালে আনা হয়, তখন আমরা তাকে মৃত পাই।’

নিহতের স্ত্রী লেকজান বেগম বলেন, ‘আকমল সেখ রাতে খাবার শেষে আমার নিকট থেকে ২০ টাকা
নিয়ে বাড়ীর পাশের দোকানে বিড়ি কেনার উদ্দেশ্যে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা
কেটে হত্যা করে। কে বা কারা করেছে জানি না। তবে প্রতিপক্ষের লোকজন এটা করে থাকতে পারে।’

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘ঊর্ধতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!