1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

পল্লীকবি জসীম উদ্‌দীন ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশিত : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬৫২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি: পল্লীকবি জসীম উদ্‌দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ মার্চ)। একুশে পদকপ্রাপ্ত পল্লীকবি জসীম উদ্‌দীন ১৯৭৬ সালের এই দিনে ৭৩ বছর বয়সে রাজধানী ঢাকায় মৃত্যুবরণ করেন।

ওই দিনই তাকে ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের নিচে তাকে সমাহিত করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় শহরের গোবিন্দপুর এলাকার কবির পৈত্রিক বাড়ির আঙিনায় ডালিম গাছের নিচে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জসীম উদ্‌দীন জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে লেখা তার কবর কবিতাটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে তিনি ব্যাপক পরিচিতি পান।

এছাড়া আসমানী, মধুমালা, বেদের মেয়ে, সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ, ঠাকুর বাড়ির আঙিনায়, সুচয়নী প্রভৃতি লেখায় গ্রাম বাংলার মানুষের হাসি-কান্না ও আশা-আকাঙ্খার কথা উঠে এসেছে বলে তিনি বাংলা সাহিত্যে জনপ্রিয় হয়ে ওঠেন। পল্লীকবি হিসেবে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।

বাংলা সাহিত্যে যেন ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে পল্লীকবির নাম। তিনি যুগ যুগ ধরে মানুষের মধ্যে বেঁচে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে। এ যেন এক অসীম বন্ধন পৃথিবীর সঙ্গে তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!