1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ভ্যান চালক সাহাদাতের স্বপ্ন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৯১ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে মো. সাহাদাৎ হোসেন (৩৪) পঞ্চমবারে অবশেষে উচ্চ মাধ্যমিকে কৃতকার্য হলেন। পরিবারের দায়িত্ব, সন্তানের প্রতি কর্তব্য, বয়সের চাপ, শিক্ষা জীবনে একের পর এক অকৃতকার্যতা-এর কোন কিছুই দমাতে পারেনি তাকে।

স্নাতকোত্তর অর্জন না হওয়া পর্যন্ত তার এই অদম্য আগ্রহ বর্তমান থাকবে বলে তিনি জানান। তিনি ভ্যান চালক সমিতির বোয়ালমারী পৌর শাখার সভাপতি। তার স্বপ্ন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। তিনি বিশ বছর যাবত ভ্যান চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা নির্বাহ করছেন। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং মাঝেমধ্যে দিনের অবসরে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন।

ইংরেজিতে তার বেজায় দখল এবং আগ্রহ। ইংরেজিতে তার বাকপটুতা দেখে খোদ শিক্ষিত ব্যক্তিরাও বিস্মিত। ব্যক্তিগত জীবনে সাহাদাৎ তিন সন্তানের জনক। তিনি ২০১৪ সালে মাধ্যমিক পাস করেন। এরপর চারবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হন। করোনার কারণে ২০২০ সালের উচ্চ মাধ্যমিকে দেশের সব পরীক্ষার্থীকে অটোপাস দেয়ার কারণে সাহাদাতও অটোপাস পান। এতে তিনি বেজায় খুশি। এবার তার স্বপ্ন স্নাতক শেষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন।

সাহাদাতের ৬ বছর বয়সী মেয়ে মোসান্মাৎ আঁখি সুলতানা ময়না ইউনিয়নের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে এবং ৪ বছর বয়সী বড় ছেলে মোহাম্মদ আলী ওই একই বিদ্যালয়ের প্রাক প্রাথমিকে অধ্যয়নরত। ছোট ছেলে হিদায়েতউল্লাহ ছয় মাস বয়সী। সাহাদাৎ জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন গড়ে ৩শ টাকা আয় হয়। পৈতৃক সম্পত্তির মধ্যে তার একটি টিনের ঘর এবং মাত্র ১০ শতাংশ ফসলি জমি আছে। সাহাদাৎ বলেন, যত বছরই লাগুক আমি এম,এ পাস করবই। এটা আমার স্বপ্ন। চাকুরি প্রাপ্তির জন্য না, উচ্চ শিক্ষিত হওয়ার বাসনা থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!