1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে প্রতিপক্ষের ২০ বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট

  • প্রকাশিত : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৮০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা গ্রামে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানা যায়, গ্রামটিতে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার এবং ৫ নং পরমেশ্বর্দী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. সাঈদ শেখের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›দ্ব চলে আসছে।

সম্প্রতি রবি-ফসল কলাই চুরি নিয়ে ফের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। যার জের ধরে রবিবার সকালে পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা ও সাঈদ শেখ গ্রামটিতে উপস্থিত থেকে প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশারের অনুসারীদের উপর হামলার নির্দেশ দেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় হাবিবুর রহমান মিয়া (হবি ফকির) ও সৈয়দ ওমর আলীর লোকজন সাঈদ শেখের অনুসারীদের সাথে যোগ দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ হামলায় বাড়িঘর ছেড়ে প্রাণভয়ে পালিয়ে যায় বাসিন্দারা। হামলাকারিরা আসবাবপত্র, স্বর্ণালংকার, বিভিন্ন রবি ফসল, গবাদি পশু লুটপাট করে নিয়ে যায়। এ সময় অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়। দুর্বৃত্তরা অন্তত ২০টি বৈদ্যুতিক মিটার, আসবাবপত্র, টিভি, ফ্রিজ ভাংচুর করে এবং নলক‚প খুলে নিয়ে যায়। সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

জয়পাশা গ্রামের নান্নু মোল্যার স্ত্রী খাদিজা বেগম (৫৫) বলেন, চেয়ারম্যান মুকুল মিনা হামলাকারীদের দশ মিনিটের মধ্যে ভাংচুর শেষ করে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর হামলাকারীরা ভাংচুর চালায়।
এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুর রহমান বাশার বলেন, ঘটনা আঁচ করতে পেরে গতকাল ভোর ৪টার দিকে বোয়ালমারী থানা ইনচার্জ, পার্শ্ববর্তী ডহরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এবং ট্রিপল থ্রিতে ফোন দিয়ে বিষয়টি জানানোর পরেও প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় এ ঘটনায় থানায় কোন অভিযোগ করব না।
অভিযুক্ত চেয়ারম্যান নুরুল আলম মিনা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, আমি হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমার নির্দেশে হামলা হয়েছে-এ অভিযোগ সত্য নয়। প্রতিপক্ষ লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, সৈয়দ আবদুর রহমান সংঘর্ষের আগে আমাকে ফোন দেননি। যখন সংঘর্ষ ঘটে তখন আমাকে ফোন দেন। আমি সাথে সাথেই পুলিশ ফোর্স পাঠাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!