1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারী পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ

  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরর বোয়ালমারী পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।এ সময় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।

আগামী ১৬ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিতব্য বোয়ালমারী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে সেলিম রেজা লিপন নৌকা প্রতীকে , বিএনপি প্রার্থী আঃ শুকুর শেখ ধানের শীষ ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী লিটন মৃধা জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯জন । এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৩জন এবং নারী ভোটার ১১হাজার ৩৯৬ জন।

প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম আজমল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুর রহীম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!