1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারী পৌর নির্বাচনে প্রথম দিনেই ১০টি মনোনয়ন পত্র জমা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৬ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দানের প্রথম দিনে ১০ জন সম্ভব কাউন্সিলর প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম আজমল হোসেনের নিকট এ সব মনোনয়ন পত্র দাখিল করেন।

পৌর সভার ৯ টি সাধারণ ওয়ার্ডের মধ্যে থেকে ৪ টি ওয়ার্ডের ৮ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ৩ টি ওয়ার্ডের মধ্যে থেকে ২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে ফরম জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত পৌর সভার ১ নং ওয়ার্ড থেকে ১ টি, ৬ নং ওয়ার্ড থেকে ২ টি, ৭ নং ওয়ার্ড থেকে ২ টি, ৯ নং ওয়ার্ড থেকে ৩ টি, সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে ১ টি ও ২ নং ওয়ার্ড থেকে ১ টি মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। নির্বাচনী আচরণ বিধি মেনে সম্ভাব্য প্রার্থীরা অনাড়ম্বর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠাতব্য বোয়ালমারী পৌর নির্বাচনকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ৬ টি, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে বলে বোয়ালমারী নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!