1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

হারিয়ে যাওয়া সময় – তামান্না শারমিন (তুলি)

  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ১১৯০ জন পঠিত

একটা সময় ছিলো—-

যখন সব কিছুতেই খিলখিল করে হাসতাম,

খেলতে গিয়ে ঝগড়া হলে ঝরঝর করে কাঁদতাম।

সন্ধ্যা হলে শক্ত করে দু’বেণি চুল বাঁধতাম,

জোরে জোরে মনযোগে বাংলা অংক কষতাম ।

চলতি পথে দাঁড়িয়ে থেকে বুনো পাঁতিহাঁস দেখতাম,

‘বড়ো হবো’ স্বপ্ন নিয়ে বিভোর হয়ে ঘুমাতাম ।

জ্যোছনা রাতে গলা ছেড়ে নির্ভয়ে গান গাইতাম,

আবোল তাবোল সবটুকু তাই ডায়েরি লিখে রাখতাম ।

ঝরঝর সেই বৃষ্টির দিনে ঝুপঝুপ বেশ ভিজতাম,

কোঁকড়ানো ঐ লম্বাচুলে লাল জবাটা গুঁজতাম ।

একটুখানি হারাবো তাই অবেলায় ঘরে ফিরতাম,

দীঘির পাড়ের ছায়াটিকে কেবল আঁড় চোখেতে দেখতাম ।

সরষে ক্ষেতে পোকার ভয়ে হলদে জামা ছাড়তাম ।

বৈশাখের ঐ ঝড়ের মাঝে কাঁচাপাকা আম কুড়াতাম ।

সময়গুলি হারিয়ে গালে হারিয়ে যায় সবই,

সময়ের কাছে তাইতো আর নেই যে কোনো দাবি ।

তবুও—-

অনেক দিনের পরে আজি হঠাৎ চমকে উঠি খলখলিয়ে হেসে যাওয়া শ্যামল বরণ বেণি,

এক পলকে কেমন যেনো হারিয়ে যাই আমি বহুদিনের ধুলিমাখা আমারই মুখখানি !

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!