1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

বোয়ালমারীতে লাথিতে গর্ভের সন্তান নষ্ট মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৭৫০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লাথির আঘাতে এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভের বাচ্চা নষ্ট হওয়া মামলার এক আসামীকে করেছে বোয়ালমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম সরোয়ার খা। সে পরমেশ্বর্দী গ্রামের মৃত কালু খানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা ও আধিপত্য নিয়ে গ্রামটির রাসেল কাজী এবং রিপন মিয়ার মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিলো। এর জেরে গত ২৭ নভেম্বর দুপুরে সরোয়ার খার নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দল অতর্কিতে আক্রমণ করে রিপন মিয়ার ১৫ সমর্থকের বাড়িঘর ভাংচুর করে।

এ সময় ভাঙচুরে বাধা দিতে গিয়ে আসামীদের লাথি ও লাঠির আঘাতে অহিদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী শিউলি বেগমের গর্ভের ৩/৪ মাসের সন্তান নষ্ট হয়ে যায় । এ ব্যাপারে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের ঐ দিন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিলা আজাদ জানান, আল্ট্রাসনোগ্রাফ রিপোর্ট অনুযায়ী জানতে পারি ওই মহিলার পেটের বাচ্চা নষ্ট হয়েছে তবে আঘাতে কি-না বিষয়টি স্পষ্ট নয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের লাথির আঘাত এক অন্তঃসত্ত্বা এক নারীর সন্তান নষ্ট হওয়া এক পালাতক আসামীকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটকের জোর প্রচেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!