1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৩৭ জন পঠিত
মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ  সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দেশব্যাপী ধর্ষণ, নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তায় জমায়েত হয়ে ফেস্টুন ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানব প্রাচীর তৈরি করে এ মানববন্ধন করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেন উপজেলার সাংস্কৃতিক সমাজ, সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন মানবাধিকার সংস্থা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকেই।
এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তৃতা দিতে গিয়ে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন ও হেনস্তার শিকার হচ্ছে। নরপশুদের হিংস্রতায় রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরসহ কোথাও তারা নিরাপদ নয়।
নোয়াখালীর বেগমগঞ্জ সহ দেশের সকল নারী নির্যাতন ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!