1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

এইচএসসিতে গতবারের ফেল শিক্ষার্থীদেরও মূল্যায়ন হবে

  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৭৩ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনার প্রভাবে আটকে থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডা দীপু মনি জানিয়েছেন, এর পাশাপাশি ওই সব শিক্ষার্থীদেরও মূল্যায়ন করা হবে যারা গতবার (২০১৮-২০১৯ ব্যাচ) এইচএসসিতে ফেল করে এবার পরীক্ষার্থী ছিলেন।

বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। তবে কি পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে সেটি নির্ধারণ ও পরার্মশের জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে।’

তবে গতবার বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হওয়া যেসব শিক্ষার্থী এবার পরীক্ষার্থী ছিলেন তাদের মূল্যায়নের ক্ষেত্রে তিনি বলেন, ‘সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে একইভাবে মূল্যায়ন করে তাদের গ্রেড নম্বর দেয়া হবে। তবে কিভাবে তা দেয়া হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। কারণ তারাও তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে।’

তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞদের সমন্বয়ে যে টেকনিক্যাল কমিটি গঠন করা হবে তাদের আগামী নভেম্বররের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। আর এর ভিত্তিতেই ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকে একজন শিক্ষার্থীকে সাতটি বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষায় বসতে হয়। এর মধ্যে দুই বিষয়ে (সর্বোচ্চ চারটি পত্র) ফেল করলে পরের বছর শুধু ওইসব বিষয়ে পরীক্ষা দেয়ার সুযোগ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!