1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬০৪ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারির মধ্যে সংক্রমণ ঝুঁকি বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের চলা এই ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। এর দুইদিন আগে আরেক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এলো।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

এমন অবস্থার মধ্যে গতকাল ভার্চুয়াল এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার প্রভাবে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পূর্বের তুলনায় অর্থাৎ ১৫ দিনের পরিবর্তে ২৮ দিন সময় দেয়া হবে। এর মধ্যেও কেউ বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্যও রাখা হবে বিশেষ ব্যবস্থা।

মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!