1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

আরেক দফা বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৬ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : মহামারির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়াতে যাচ্ছে সরকার। তবে ছুটির সময় সীমা আগামী দুই-একদিনের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে পারি না। যেহেতু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি তার মানে তো ছুটি বাড়ছেই।’

ডা. দীপু মনি বলেন, ‘আমরাতো হঠাৎ করেই বলতে পারি না যে আগামী তিন মাস বা ছয় মাস বন্ধ থাকবে। ধাপে ধাপে বাড়ানোর ছাড়া যৌক্তিক মনে করি।’

তিনি আরও বলেন, ‘এছাড়া শীত পড়ছে সামনে। করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। এসব বিষয়ে আমরা চিন্তা করছি। তাই বর্তমান ছুটি আরও বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কতদিন ছুটি বাড়ানো হবে তা জানিয়ে দেয়া হবে।’

এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

করোনার প্রভাবে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় বাড়ানো ছুটি আবারও বাড়ছে।

মতবিনিময় সভায় যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!