1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

চীনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারে অনুমতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৭ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে চীনের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে বলে সম্মতি দিয়েছে বিশ্বা স্বাস্থ্য সংস্থা। পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতির কথা জানিয়েছেন চীনের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) কর্মকর্তা ঝেং ঝংওয়ে। খবর গ্লোবাল নিউজের।

এনএইচসির এই কর্মকর্তা শুক্রবার বলেন, জুনের শেষে জরুরি প্রয়োজনে করোনা ভ্যাকসিন ব্যাবহারের পরীক্ষামূলক পরিকল্পনার অনুমোদন দেয় চীনের মন্ত্রিসভা। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীন সংশ্লিষ্ট প্রতিনিধিকে বিষয়টি জানানোর পর সম্প্রতি তাদের কাছ থেকে এ বিষয়ে সমর্থন মিলেছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক মারি এনজেলা সিম জানান, স্বাস্থ্য বিষয়ক পণ্য জরুরি ব্যবহারের জন্য সব দেশের জাতীয় নিয়মাবলি ও আইন রয়েছে। চীনসহ অনেক দেশই এটি ব্যবহার করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জরুরি ব্যবহার্য পণ্যের তালিকা রয়েছে এবং চিকিৎসার জন্য কয়েকটি পণ্যের অনুমোদন দেয়া হয়েছে।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সরকারের অনুমতি সাপেক্ষে জুলাই থেকে মানবদেহে করোনা ভ্যাকসিন প্রয়োগ করছে চীন। যদিও ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা পুরোপুরি প্রমাণিত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ৩৮টি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এর মধ্যে চীনের রয়েছে ১১টি ভ্যাকসিন। সেগুলোর মধ্যে তিনটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছে গেছে।

চীনে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যে ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে সেটি তৈরি করেছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ করপোরেশন বা সিনোফার্ম। আগামী বছরের শুরুতেই তাদের ভ্যাকসিন বাজারে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।

জরুরি ব্যবহারের কর্মসূচির পুরো বিবরণ প্রকাশ করেনি চীন। যদিও ঝেং বলেছেন, চীনের তৈরি ভ্যাকসিনের মূল্য সাধারণ মানুষের হাতের নাগালেই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!