1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৭ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ   ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে শ্লোগানের কবি খ্যাত প্রয়াত কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিক পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বিকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কবি নজীর একাডেমির উদ্যোগে আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলফাডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন, আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, নজির একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ লেঞ্জু, কবি আমীর চারু বাবলু, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।

এ ছাড়া সকালে বোয়ালমারীর গুনবহাস্থ কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, কবি পরিবারের পক্ষ থেকে কবির দুই ছেলে প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন ও প্রভাষক শহীদুল্লাহ নজীর মাসুদ। কবি নজীর একাডেমীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ লিনজু, বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।

পরে দুপুরে নিজ বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, কবি এবং সাংবাদিক নাজমুল হক নজীর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামে ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ত ২০১৫ সালের ২৩ নভেম্বর তিনি মৃত্যু বরন করেন।

এ পর্যন্ত তার মোট ৯ টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়াগ্রন্থ, একটি ইতিহাসগ্রন্থ, মৃত্যু পরবর্তী নাজমুল হক নজীরের শ্রেষ্ঠ কবিতাসহ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া তাঁর সম্পাদনায় একটি গ্রন্থ প্রকাশিত হয়। ফরিদপুরের বোয়ালমারী থেকে প্রকাশিত পাক্ষিক ‘নজীর বাংলা’ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন তিনি। বাংলা কবিতায় বিশেষ ভূমিকা রাখায় দুই বাংলায় বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!