1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

‘বাড়িতে অনেক ধার-দেনা হয়ে গেছে, প্লিজ আমাদের সৌদি ফেরান’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০২ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক: ক্ষোভ আর হতাশা থেকে সড়কে বসেছেন প্রবাসীরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের বাইরে অবস্থান নিয়েছেন তারা। তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সময়মতো না যেতে পারলে চাকরি হারিয়ে নিঃস্ব হবেন অনেকে।

বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম নোয়াখালীর মো. এনামুল  বলেন, ‘আমরা মার্চে দেশে ফিরে লকডাউনে পড়ে গেছি। দেশে ফেরার সময় আমরা সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। তবে যেতে পারিনি। আমাদের আকামার মেয়াদ শেষ হয়ে এসেছে। কয়েকদিন ধরে এখানেই আছি। দীর্ঘদিন দেশে থাকতে থাকতে সবারই বাড়িতে অনেক ধার-দেনা হয়ে গেছে। আমাদের যেতেই হবে। প্লিজ আমাদের সৌদি ফেরানোর ব্যবস্থা করেন।’

এর আগে গতকাল সোমবার প্রবাসীদের বিক্ষোভের মুখে ১০ জন প্রতিনিধিকে ভেতরে নিয়ে যায় সৌদি এয়ারলাইন্স। তাদের মাধ্যমে অন্যদের টিকিট সংগ্রহের সিরিয়ালের টোকেন দেয়া হয়। তবে আজ কোনো ঘোষণা না দিয়েই অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় তারা। এ কারণেই বিক্ষোভে নামেন প্রবাসীরা।

শরীয়তপুরের রাজু বলেন, ‘আমাকে গতকাল ২৭৫৪ নম্বর সিরিয়ালের একটি টোকেন দেয়া হয়েছে। আমাকে সৌদিয়া বলেছে যেন ৫ অক্টোবর এসে টিকিট সংগ্রহ করি। অথচ আমার ভিসার মেয়াদ শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এখন আমরা কী করব?’

তিনি বলেন, ‘আমরা বিক্ষোভ করছি আমাদের জন্য, দেশের জন্য। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমরা প্রবাসী। আমাদের সৌদি ফেরানোর ব্যবস্থা করুন প্লিজ।’

বরগুনার সৌদি প্রবাসী আবু হানিফ বলেন, আমি কয়েক মাস ধরে দেশে আটকা। গত ১৮ সেপ্টেম্বর বরগুনা থেকে ঢাকায় এসেছি। প্রতিদিনই ফিরতি টিকিটের তারিখ জানতে সৌদির অফিসে আসছি। তবে তারা তারিখ দিতে পারছে না। ৩০ সেপ্টেম্বর আমার ভিসার মেয়াদ শেষ হচ্ছে। ফ্লাইট চালুর বিষয়ে আমরা এখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আগামী ১ অক্টোবর থেকে সৌদিতে বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি পায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় যাত্রীদের কাছে টিকিট বিক্রি করতে পারছে না তারা। অপরদিকে ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রুটে সপ্তাহে দুটি ফ্লাইটের ঘোষণা দেয় সৌদিয়া। তবে বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেয়ায় এখনো ঝুলে আছে সৌদির ফ্লাইট পরিচালনার ভবিষ্যৎ।

ফ্লাইট চালানোর অনুমতি পাওয়ার পরই সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রি শুরু করে। তবে মঙ্গলবার সকাল থেকেই তাদের প্রধান গেটের সামনে একটি কাগজে নোটিশ লিখে তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!