1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

`শুক্রবার আইপিএলের সূচি প্রকাশ’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৮ জন পঠিত

ক্রীড়া ডেস্ক: দুই সপ্তাহ বাকি, এখনও আইপিএলের সূচি ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ করতে এত দেরি কেন করছে বিসিসিআই? কবে প্রকাশিত হবে সূচি? এবার বিষয়টি পরিষ্কার করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। জানিয়ে দিলেন, সবকিছু ঠিক থাকলে শুক্রবার আইপিএলের সূচি প্রকাশ করা হবে।

সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘কিছু সমস্যা ছিল সেগুলো মিটে গিয়েছে। আশা করছি, দুদিনের মধ্যেই সূচি চলে আসবে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বরে আশা করছি বোর্ড আইপিএলের সূচি প্রকাশ করে দেবে।’

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন, আগস্ট মাসের শেষেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। কিন্তু সে কথার কথাই রয়ে গিয়েছে। এখনও প্রকাশিত হয়নি আইপিএল ২০২০ সূচি। সংযুক্ত আরব আমিরাতের তিন শহর দুবাই, আবুধাবি এবং শারজাতে এবছর আইপিএল হবে। আবুধাবিতে করোনা প্রোটোকল বেশ কড়া। সেখানে করোনা পরীক্ষার নিয়মও আলাদা। দুবাই কিংবা শারজা থেকে যতবার ক্রিকেটাররা আবুধাবিতে ঢুকতে যাবেন, ততবারই তাঁদের করোনা পরীক্ষা দিতে হবে। যেটা দুবাই কিংবা শারজার ক্ষেত্রে নয়। আবুধাবির নিয়মকানুন দেখে বোর্ড কিছু ম্যাচ বদলানোর কথা ভাবে। আর তাই আইপিএলের চূড়ান্ত ক্রীড়া সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে বলে বিসিসিআই বোর্ড সূত্র জানিয়েছে।

ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতকে আইপিএল এর জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু আইপিএল শুরুর আগে সেখানেও মহাবিপদ। আমিরাতে চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা হানা। চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বোর্ডের মেডিকেল টিমের সদস্য কোভিড পজিটিভ। করোনাভাইরাসের গ্রাফ বর্তমানে ঊর্ধ্বমুখী সংযুক্ত আরব আমিরাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!