1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

অংশুর কাছে খোলা চিঠি(২)-নাসরিন আক্তার

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৮৭২ জন পঠিত

অংশু
আজ অনেকদিন পর আবার তোমায় লিখছি।জানি আমার এই ক্লান্ত লেখা হয়তো তোমার কাছে সুদূরে পৌঁছবে না।তবু আমার জীবনের প্রতিটি মুহূর্ত তুমি কিভাবে ভরে রাখো তার স্বাক্ষর এই চিঠিতে রেখে যেতে চাই।
মাঘের শীতার্ত বিকেলে গ্রামের পথে একা একা হাঁটছিলাম।হঠাৎ ছোট বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে গিয়ে দেখি /১০ বছরের একটি ছেলে গাছ থেকে পড়ে গেছে।ওর পাটা দেখে মনে হলো হয়তো ভেঙ্গেই গেছে।আমি কাছে যেতেই ছোট্ট শিশুটি আমার বুকে গুমরে কেঁদে উঠলো।
বুকের মধ্যে দুহাতে ওকে জড়িয়ে ধরে চোখের সামনে ভেসে উঠলো তোমার মুখটা।সেই দূর্দান্ত যুবক,মিছিলে মিটিং সবার আগে কথা বলা ছেলেটি যেদিন রাজনীতির ময়দানে সাহসী পদক্ষেপ রাখতে গিয়ে গুলি খেয়েছিল পায়ে।এমনি করে আমার বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠেছিল সে।
মনে পরে অংশু পায়ে গুলি খাওয়ার পর তুমি কিভাবে আমায় জড়িয়ে ধরেছিলে ।হাজার হাজার লোকের ভীরে একটু লজ্জা হয়নি আমার কারণ আমি মনে প্রাণে জানতাম বিশ্বাস করতাম—– “তুমি শুধু আমার,আমারই….”
বাচ্চা ছেলেটিকে কোলে তুলে ছুটলাম হাসপাতালে।ওকে ভর্তি করে ওর পরিবারকে খবর দিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেল।
চোখের সামনে বার বার বিশ বছর আগের সেই দিনগুলি আমাকে তাড়া করে ফিরছে।তোমার পা ভাঙা যেমন করে তোমায় আমার সবচেয়ে কাছে এনে দিয়েছিল।ঠিক তেমনি এই পাভাঙাই তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল।
একটানা পনের দিন মাবাবা,সমাজসংসার সবকিছু উপেক্ষা করে ছুটলাম তোমার সুস্থ্য হওয়ার চেষ্টায়। তোমার পরিবারের কেউ নেই এই দেশে।তোমার কয়েকজন বন্ধু আর আমি দিন রাত এক করে তোমার মেসে ফিরিয়ে আনলাম।
সেদিন তুমি আমার হাত ধরে কি বলেছিলে মনে আছে অংশু?সেদিনও ছিল এমনি এক মাঘের বিকেল।তুমি আমার হাতটি তোমার বুকের উপর টেনে নিয়ে বললে
—–কেন এত ভালোবাসিস আমাকে?আমি যে পঙ্গু হয়ে গেলাম!!!
নিজের অজান্তেই দুটি চোখ ভিজে উঠল।বার বার বললাম—- তোমার সব ভার আজ থেকে আমি বইবো,তবু তুমি আমার।।।।।
মৃদু হেসেছিলে তুমি জানি না কি ভেবে।
এর সাতদিন পর তুমি আমাকে জানালেকানাডা থেকে তোমার বড় ভাই তোমার জন্য ভিসা পাঠিয়েছে,তুমি কানাডা চলে যাচ্ছো।বাংলাদেশে তোমার পরিবারের কেউ নেই বলে তিনি চান না তুমি একা একা এদেশে পরে থাকো।
আমি অবাক হয়ে বললাম—– কি বললে তুমি???বলো নি তুমি একা নও!!!!!
তুমি হাসতে হাসতে অবলীলায় বললে—– আগামী মাসের প্রথম সপ্তাহে আমি কানাডা যাচ্ছি।
কথাটি শোনার সাথে সাথে খুব রাগ হলো তোমার উপর।খুব অকৃতজ্ঞ মনে হলো তোমাকে।ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে হলো।কিন্তু হায়!!!!আমি যে ততদিনে ভিক্ষিরি হয়ে গেছি।
কোন প্রতিক্রিয়া দেখাতে পারলাম না তোমার মেসের মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম।কেন যেন আমার মনে হতে লাগলো তোমাকে আমি আটকাতে পারবো না।তুমি আমায় কাঁদতে দিলে,একবারও বললে নাকেঁদো না সোনা!আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে!!!

অংশু, প্রিয় অংশু আমারসেই থেকে আমি একা,একদম একা!!!তোমার অপেক্ষা নয় প্রতিক্ষা করে বসে থাকি।যদি তুমি ফিরে আসো কোনদিন তোমার সোনার কাছে,তোমার প্রিয় অনুভবের কাছে,তোমার প্রিয়তমার কাছে।
তুমি এসে দেখবেএকেবারে নিঃস্ব, রিক্ত হয়ে তোমারই আশায় তোমারই পথ চেয়ে তোমার সোনা বসে আছে স্বপ্ন বাসর রচবে বলে!!!!!
ফিরে এসো অংশু,তোমার সব ভার আমি বইবো।তুমি শুধু আমার হয়ে থাকবে!
ইতি
তোমার সোনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!