1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

মা-মেয়েকে নির্যাতন তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৬৯১ জন পঠিত

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারে গরু চুরির অভিযোগে মা- মেয়েসহ একই পরিবারের ৫ জনকে রশি দিয়ে বেঁধে নির্যাতন তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট।

সোমবার ২৪ আগস্ট এ আদেশ দিয়েছে হাইকোর্ট।এর আগে, রশি বেঁধে সড়কে ঘোরানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চকরিয়া উপজেলা প্রশাসন। তবে নির্যাতনের ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, কক্সবাজারে চার সন্তানসহ মাকে বেঁধে ৭ কিলোমিটার সড়ক ঘোরানোর পর উল্টো গরু চুরির মামলা দেয়া হয়েছে । ওই মামলায় কারাগারে পাঠানো হয়েছে পাঁচ জনকেই। তবে এ সময় মা ও মেয়েকে কোমরে রশি বেঁধে মারধর এবং প্রকাশ্যে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শনিবার রাত থেকে।

গত শুক্রবার জুমার নামাজ চলাকালে এই গরু চুরির ঘটনা ঘটে এবং অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। এ সময় পুলিশ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করে চোরাইকৃত গরু, স্প্রের বোতল, ছোরা, স্কচটেপ, মোবাইল, গাড়ির চাবি।

এ ঘটনায় গরুর মালিক ইউনিয়নের বৃন্দানবনখিলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবুল হক বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ওই ৫ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এ সময় আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ ছুট্টু (২৭), চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তিরহাট এলাকার শহীদের কলোনির মৃত আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার (৪০), ছেলে মো. এমরান (২১), মেয়ে সেলিনা আক্তার সেলি (২৮) ও রোজি আক্তার (২৩)। তবে এ সময় অজ্ঞাত সিএনজিচালিত অটোরিকশার চালক পালিয়ে যায়। প্রথমজন ছাড়া তিন নারী ও দুই পুরুষ একই পরিবারের সদস্য।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গরু চোরদের আটক করে স্থানীয় অতি উৎসাহী জনতা কর্তৃক পেটানো এবং রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে হাঁটানোর খবর পাওয়ার পর হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিরানুল হক গ্রাম্য চৌকিদার পাঠিয়ে জনতার রোষানল থেকে তাদের উদ্ধার করে পরিষদে নিয়ে আসেন। এরপর হারবাং ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করেন।

অপরদিকে এলাকাবাসীর অনেকের ধারণা মেয়ে বিয়েতে রাজী না হওয়ায় গরু চোরের অপবাদ দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!