1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

নতুন জামা না পেয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৭৪১ জন পঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঈদে নতুন পোশাক ও মেহেদির আবদার পূরণ না হওয়ায় বড় ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার (১০)।

শনিবার (০১ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নুরুল হক পাড়ায় এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার একই ওয়ার্ডের আবুল খায়েরের মেয়ে। সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল হক বলেন, ভাইয়ের কাছে ঈদে নতুন পোশাক, জুতা ও মেহেদির আবদার করে সোনিয়া। কিন্তু বড় ভাইয়ের উপার্জন না থাকায় বোনের আবদার রক্ষায় অপারগতা প্রকাশ করে। এ নিয়ে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোনিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!