1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

ভারতে করোনার ভ্যাকসিন আসছে ডিসেম্বরে

  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৪৬ জন পঠিত

ঐতিহ্য বাংলা ডেক্স:   প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের প্রথম ভ্যাকসিন চলতি বছরের শেষের দিকে পাওয়া যাবে। শনিবার এমন তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

‘আমাদের করোনা ভ্যাকসিনের একটি ক্যান্ডিডেট ক্লিনিক্যাল ট্রয়ালের তৃতীয় ধাপে রয়েছে। আমরা খুবই আত্মবিশ্বাসী চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটি তৈরি হয়ে যাবে।’ উত্তর প্রদেশের গাজিয়াবাদে ১০০ শয্যার অস্থায়ী করোনা হাসপাতাল উদ্বোধনকালে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি অত্যন্ত খুশি যে করোনাবিরোধী ভারতের আট মাসের লড়াইয়ে আক্রান্ত ৭৫ শতাংশ রোগী ভালো হয়েছে। সংখ্যার হিসেবে যা ২২ লাখ। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আক্রান্ত বাকি ৭ লাখ শিগগিরই সুস্থ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

‘পুনেতে একটি মাত্র করোনা পরীক্ষার ল্যাব দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আমরা আমাদের রোগ নির্ণয় এবং পরীক্ষা-নিরীক্ষার সক্ষমতা বাড়িয়েছি। বর্তমানে দেড় হাজার করোনা পরীক্ষা কেন্দ্র রয়েছে ভারতে। শুক্রবার ১০ লাখের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।’ বলেন হর্ষ বর্ধন।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার একদিনে করোনামুক্ত হয়েছে ৬৩ হাজার ৬১৩ জন। যা একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!