1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

মানহীন ভেজাল সুরক্ষা সামগ্রীতে বাজার সয়লাব-বিপ্লব সাহা মুন্না

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭৫৮ জন পঠিত

করোনা ভাইরাসের দাপটে বিপর্যস্ত জনজীবন । আর এই সুযোগকে পুঁজি করে ভেজাল ,নকল ও নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাত করছে এক শ্রেণীর অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ী চক্র। এসব নকল, ভেজাল ও মানহীন স্যানিটাইজার সামগ্রী ব্যবহার করে মানুষ সুরক্ষিত থাকার চেয়ে বরং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে । আর এ কারণে করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। রাস্তাঘাট , ফুটপাত ও অলিগলিতে ভ্যানে ফেরি করে যত্রতত্র বিক্রি হচ্ছে ভেজাল নকল পণ্য সামগ্রী। এমনকি হাট বাজারের চায়ের স্টল গুলিতেও বিক্রি হতে দেখা যাচ্ছে অনুনমোদিত লেবেল বিহীন নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। প্রতিষ্ঠিত অনেক নামীদামি ব্র্যান্ডের বোতল ও মোড়ক হুবহু নকল করে ভিন্ননামে প্রতারনা করে বিক্রি হচ্ছে মানহীন এসব নকল পণ্য । ভালোভাবে খেয়াল না করলে সাধারণ চোখে দেখে বুঝার উপায়ই নাই এটি আসল না নকল পণ্য। নকল , ভেজাল ও নিম্নমানের স্যানিটাইজার সামগ্রীতে বাজার সয়লাব হওয়ার বিষয়টি রীতিমত উদ্বেগের । কারন এসব ভেজাল জীবাণুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী ব্যবহারে করোনার জীবাণু ধ্বংস হওয়ার চাইতে বরং মানব শরীরের ক্ষতিই হচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। মহামারী করোনা কালে যারা মানহীন ও নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন করছে , বাজারজাত করছে , বিক্রি করছে তারা মানুষ হত্যার মতো অপরাধ করছে বলেই সচেতন মহল মনে করেন । প্রশাসনের তরফ থেকে অভিযান পরিচালনা হচ্ছে , জেল জরিমানা করা হচ্ছে তারপরও থামছে না অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ী চক্র। তাই জনসাধারণকে রাস্তাঘাট , ফুটপাত , চায়ের স্টল ও ভ্যানে ফেরি করে বিক্রি করা হচ্ছে এমন জায়গা থেকে জীবাণুনাশক ও হান্ড স্যানিটাইজার ক্রয়ে সচেতন হওয়ার প্রতি অনুরোধ রইলো । মহামারী করোনাকালে নকল-ভেজালকারীদের দৌরাত্ব নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবী । জনস্বার্থে বিষয়টি অত্যন্ত জরুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!