1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

চৌগাছায় বাড়ি ফেরা হলোনা স্কুল ছাত্রী আশারনের

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬১৯ জন পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় খালা বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে আশারন খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে ওই গ্রামের স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে চৌগাছা হাসপাতালে জানান পিতা জাহাঙ্গীর হোসেন।
সোমবার দুপুর ১ টার পর বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের খালু চঞ্চলের ভাই রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে তার ভাই চঞ্চলের ভাইরার মেয়ে আশারন তার ভাইয়ের বাড়ি বেড়াতে আসে। সোমবার ১টার দিকে পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের একটি প্রাচিরের উপরে বসে ছিল। এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে সে প্রাচিরের উপর থেকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের রেজিষ্টার অনুযায়ী ১.৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!