1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

কৃষির ২৬০ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫৬৮ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা : কৃষি মন্ত্রণালয়ের ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। চিকিৎসাধীন ও আইসোলেশনে রয়েছেন ১১৬ জন কর্মকর্তা-কর্মচারি। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।

‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’- মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে শিরোধার্য করে কোভিড-১৯ এর প্রভাবে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহামারি করোনার প্রকোপের শুরু থেকেই খাদ্য উৎপাদন বৃদ্ধির বর্তমান ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়।

ঘূর্ণিঝড় আম্পান ও চলমান বন্যার কারণে কৃষিতে ক্ষয়ক্ষতি মোকাবিলায়ও কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারি কৃষকের পাশে থেকে কার্যক্রম অব্যাহত রেখেছে।

এর আগে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি কর্মকর্তা-কর্মচারিদের ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী যেমন ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছে তেমনি কৃষিতে প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন।

তিনি বলেছেন, মহামারি করোনা, আম্পান, বন্যা প্রভৃতি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত স্থাস্থ্যবিধি মেনে প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিরলসভাবে কাজ করে যেতে হবে। যাতে করে দেশে খাদ্যের কোন ঘাটতি না হয়, সংকট না হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!