1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫৫৩ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নগরীর ন্যাশনাল পার্ক এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাতে র‌্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, র‌্যাব-সন্ত্রাসী গোলাগুলিতে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!