1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

করোনায় ফায়দা লুটছে অসাধু চক্র !

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬১৩ জন পঠিত
বিপ্লব সাহা মুন্না: বিশ্বজুড়ে চলছে করোনা যুগ। সংক্রমণ আতংকে দিশেহারা হয়ে পড়েছে মানুষ।করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে মানবজীবনে জড়িয়ে পড়েছে কয়েকটা জিনিস।এরমধ্যে মাস্ক ও স্যানিটাইজার অন্যতম। বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় এই সুযোগকে পুঁজি করে নকল হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরি করে বাজারে বিক্রি করে ফায়দা লুটছে কিছু অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ী।
রাস্তাঘাট , ফুটপাত ,অলিগলি ও ভ্যানে ফেরি করে যত্রতত্র বিক্রি হচ্ছে এসব নকল ও ভেজাল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এমনকি চায়ের স্টলেও অবাধে বিক্রী হচ্ছে এসব ভেজাল ও নকল হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। নামীদামী ব্র্যান্ডের বোতল ও মোড়ক হুবুহু নকল করে ক্রেতার চোখকে ফাঁকি দিয়ে বিক্রি হচ্ছে এসব নকল স্যানিটাইজার সামগ্রী। সাধারণ দৃষ্টিতে আসল আর নকল পণ্য দেখতে একই রকম হওয়ায় ক্রেতারা প্রতারণার স্বীকার হচ্ছে । নকল স্যানিটাইজার ও মানহীন মাস্কে বাজার সয়লাব হওয়ার বিষয়টিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে ।
কারন নকল ও ভেজাল পণ্য কিনে ক্রেতা একদিকে যেমন প্রতারণার স্বীকার হচ্ছে অন্যদিকে করোনার সংক্রমণ ঝুঁকিতেও পড়ছে। নকল হ্যান্ড স্যানিটাইজার জীবাণু ধ্বংস করার চাইতে বরং মানব শরীরের ক্ষতি করছে বলে চিকিৎসকদের অভিমত । যারা মহামারী করোনাকালকে পুঁজি করে নকল স্যানিটাইজার ও নিম্নমানের মাস্ক তৈরি ,বিপণন ও বিক্রি করছে তারা দেশ ও জাতির শত্রু । এরা মানুষ হত্যার মত অপরাধ করছে। তাই মহামারী করোনাকালে নকল , ভেজাল ও মানহীন জীবাণুনাশক সামগ্রী বিক্রী বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি ক্রেতা সাধারণকেও সচেতন হওয়ার আহ্বান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!