1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

নায়ক সালমান শাহ’র গাড়ি পেয়ে আপ্লুত নায়ক সায়মন

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫৯৫ জন পঠিত

ঐতিহ্য বাংলা, বিনোদন ডেক্স : নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো নায়ক সালমান শাহ অকালে মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি আজও দর্শক হৃদয়ে অমর হয়ে রয়েছে। তার রেখে যাওয়া অনেক প্রিয় জিনিষের মধ্যে আছে চমৎকার একটি গাড়ি। সেই গাড়িটিকে দেখতে পেয়ে, স্পর্শ করতে পেরে আবেগে আপ্লুত হয়ে যান বর্তমান প্রজন্মের নায়ক সায়মন সাদিক।

প্রিয় নায়ক সালমান শাহ’র ব্যবহৃত গাড়িটিতে বসে, দাঁড়িয়ে নানা ভাবে ছবি তুলেছেন এবং স্মৃতিচারণ করেছেন নায়ন সায়মন।

আবেগঘন ফেসবুক পোস্টে সায়মন সাদিক লিখেছেন- প্রিয় সালমান শাহ। নিশ্চয়ই আপনি শান্তিতে আছেন। আপনি কি জানেন,আপনার গাড়ি আজ আমাকে কতোটা আবেগ আপ্লূত করেছে? আপনাকে সামনা-সামনি দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আপনার স্পর্শ পাওয়া গাড়ির স্পর্শ নিয়ে মনে হচ্ছিলো,আপনাকেই যেন ছুয়ে ফেল্লাম! আপনার মুখখানা ভাসছিলো চোখের সামনে।

হটাৎ মনে হলো আপনি তো কাছে নেই! কি এক অদ্ভুত অনুভূতি”! যানেন আপনার গাড়িটাও অন্য একজন কিনে নিয়েছে! গাড়ির রংও বদলে ফেলেছে! এটা ভেবে আরো কষ্ট পাচ্ছিলাম, আপনার ভক্ত হিসেবে আমাদের যে ভালোবাসা আর আবেগ আপনার প্রতি, তা যদি আপনার পরিবারের কারো থাকতো, তাহলে হয়তো এই গাড়িটা আপনার বাড়িতেই থাকত।

যাই হোক,আমার বন্ধু সাকিব শুভকে অনেক ভালোবাসা আমাকে এই অনুভূতির সম্মুখীন করার জন্য। তবে,আপনার গাড়ি টা কিন্তু বস সেই রকম। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!