1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, পদত্যাগের ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ

বোয়ালমারীতে শ্রদ্ধা ও ভালবাসায় মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে যাথযথ মর্যদা, শ্রদ্ধা-ভালবাসা ও ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে সর্বস্তরের জনগণ।

দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর রাত বারটা এক মিনিটে বোয়ালমারীর প্রধান শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বোয়ালমারী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোয়ালমারী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বোয়ালমারী প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাস্থ্য কমপ্লেক্স, জানা সমাজ কল্যাণ সংস্থা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদ ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে শহীদ মিনার পাদদেশে উপজেলা শিল্পকলা একাডেমি শহীদদের স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সূর্যদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবণসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি প্রভাত ফেরী বোয়ালমারী পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে মিলিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরীতে অংশগ্রহন করে।

প্রভাত ফেরী শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শহীদ মিনার পাদদেশে একুশের তাৎপর্য নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মাদ আব্দুল ওহাব, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমূখ।

এছাড়া উপজেলা পরিষদ হলরুমে শিশু-কিশোরদের মাঝে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!