1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫

  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে নামযজ্ঞ শুনে ফেরার পথে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী মাদ্রাসা সংলগ্ন মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মৃত যুগল কুমার সাহার ছেলে সাতৈর বাজারের কসমেটিক ব্যবসায়ী বিপ্লব কুমার মধু সাহা (৫৫) ও একই বাজারের ব্যবসায়ী সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের আখিল সাহার ছেলে মুদি দোকানি নারায়ণ সাহা (৫৬)।
আহতরা হলেন সঞ্জয় বণিক( ৪০), নেপাল সাহা (৫০) হারান সাহা (৬০) টুকটুকি বণিক (৯) ও ভ্যান চালক সুমন। আহত ৫ জন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শিশু টুকটুকি বণিকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাদিরদী পঞ্চবটী আশ্রমে অনুষ্ঠিত নামযজ্ঞ শুনে একটি অটোভ্যান বাড়ি ফিরছিলেন ৭ জন। দূর্ঘটনাস্থলে পৌছালে কুকুরের তাড়ায় পলায়ন রত একটি শিয়াল আটোভ্যানের সামনের চাকার নিচে পড়ে গেলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কাঠের গুড়ি বোঝায় ঢাকা মেট্রো ট -১৬৫১১৭ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এসময় ভ্যানটিতে থাকা মধু সাহা ও নারায়ণ সাহা দ্রুতগামী ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনা স্থলের অদূরেই ঘাতক ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করছে।

বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান – খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ২ চেয়ারম্যানের মাধ্যমে সৎকারের জন্য মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!