1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে মেয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় ১০ দলীয় মেয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল সম্পন্ন হয়েছে। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন এ প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার রাতে বোয়ালমারী পৌর ভবন চত্ত্বরে নক-আউট পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টান-টান উত্তেজনাপূর্ন এ খেলায় বোয়ালমারী পৌরসভা ৮নং ওয়ার্ডকে দুই/একে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় পৌর সভার ২নং ওয়ার্ড। খেলা শেষে ২নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ জমির উদ্দিনের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন পৌর মেয়র সেলিম রেজা লিপন ও রানার্স আপ পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি কাউন্সিলার মো. রুহুল আমিন মৃধার হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌরসভার প্যানেল মেয়র মোমিন খান, কাউন্সিলার মিনহাজুর রহমান লিপন, কাউন্সিলার আব্দুর মান্নান মোল্যা, কাউন্সিলার আজিজুল শেখ, কাউন্সিলার বিপ্লব আহমেদ, কাউন্সিলার সামাদ খান, বোয়ালমারীর কৃতি সন্তান সহকারি পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম বাবু, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রহমান প্রমূখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম রেজা লিপন বলেন, একটি আদর্শিক পৌর সভা গঠনে যুব সমাজের ভূমিকা প্রধান। স্বাধীনতা বিরোধী ও এক শ্রেণির লোভী চক্র যুব সমাজকে ধ্বংসের লক্ষে মাদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আমাদেরর যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বেশি বেশি করে খেলাধুলা ও বাঙালি সংস্কৃতি লালন করতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা- বেগবান করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!