1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

পদ্মার নিচ দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় হবে টানেল নির্মাণ – কর্নেল (অব.) ফারুক খান

  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৮৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ পদ্মার নিচ দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল নির্মাণ করা হবে এবং টানেলের দুই পাশে আধুনিক শহর গড়ে তোলা হবে। এতে এই অঞ্চলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।
নিজ নির্বাচনী এলাকা থেকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্মেলনে যোগদানের পথে বোয়ালমারী পৌরসভায় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ফারুক খান বলেন, অনেক সময় তৃণমূল থেকে একজনের নাম কেন্দ্রে গেলে তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আবার একাধিক নাম গেলে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে প্রার্থীতা চূড়ান্ত করি। অনেক সময় আবার যে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী সবার নামই কেন্দ্রে পাঠানো হয়- এটা ঠিক নয়। গণতান্ত্রিক উপায়ে সংক্ষিপ্ত নামের তালিকা কেন্দ্রে পাঠানো উচিত।
এসময় বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপনের নেতৃত্বে কাউন্সিলরগণ ফারুক খান এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কাজী সিরাজুল মহিলা কলেজ, রাসেল স্মৃতি সংসদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে।
সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপন এর সঞ্চলনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজান মীরদাহ পিকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ আহমেদ, শাহ জাফর টেকনিকেল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, যুব লীগের যুগ্ম-আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল সিকদার, কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মোল্লা মোঃ কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!