1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে নতুন ইউএনও’র যোগদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো. রেজাউল করিম । তিনি বিদায়ী ইউএনও ঝোটন চন্দ এর স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার জেলা প্রশাসক অতুল সরকারের নিকট দায়িত্বভার গ্রহন করেন এ নতুন ইউএনও, পরে সন্ধ্যায় নিজ দপ্তরে যোগদান করেন তিনি।

ইতিপূর্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। চাকুরীর প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহ যোগদান করেন।

তার যোগদান উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন (মুশা মিয়া), উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার প্রফেসার আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) আলহাজ্ব আব্দুর রহিম, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী প্রমূখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিও গণমাধ্যমকর্মীর উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!