1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে আবাদি জমি থেকে মাটি কাটায় ১২ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৪৯ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজনকে বার হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের দাদুড়িয়া মাঠের আবাদি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের ইমরান আলীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক শুক্রবার বিকেল তিনটার দিকে ২০১৩ এর ৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে এ সময় মাটি কাটার কাজে নিয়োজিত ভেকুটি বিনষ্ট করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!