1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

দেশে করোনায় মৃত্যু চল্লিশের নিচে, শনাক্ত ১৫১৪

  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ৫২৬ জন পঠিত

করোনা ডেস্ক: গত কয়েকদিনের তুলনায় দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। এ সময়ে মারা গেছেন ৩৮ জন। এর আগে গত ৭ মে সবশেষ চল্লিশের নিচে নেমেছিল মৃত্যু, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ছিল। দেশে এ পর্যন্ত ১১ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক শনাক্তের সংখ্যা। গত একদিনে শনাক্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১৪ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭৫ হাজার ২৭২ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১৩ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চল্লিশ থেকে ৫০ বছরের ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৭ জন এবং ষাটোর্র্ধ্ব ২৫ জন রয়েছেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। গত ১৬ এপ্রিল মৃত্যু একশো ছাড়ায়। সেদিন ও তার পরদিন ১৭ এপ্রিল ১০১ করে মৃত্যু হয় করোনায়। ১৮ এপ্রিল ১০২ জন ও ১৯ এপ্রিল ১১২ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে ২১ এপ্রিল ও পরে তা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল সরকার। এরপর সেটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!