1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ঝর্নার বাবাকে আটক!

  • প্রকাশিত : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫২৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নেওয়া হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়। জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য।

ঝর্ণার মা শিরিনা বেগম জানান,রাতে ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে নিয়ে গেছেন। তবে কোন কারন জানাননি।
থানায় নেওয়া বিষয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান জানান, গত রাত সাড়ে ৯টার দিকে থানার ওসি সাহেব আমাকে ফোনে জানান আমি আপনাদের ওদিকে আসতেছি আমার সঙ্গে ওলিয়ার রহমানের বাড়িতে যেতে হবে। কিন্তু পরে তিনি আর আমাকে নেননি। গ্রেপ্তার করা হয়েছে কিনা জানিনা, তবে থানায় নেওয়া হয়েছে শুনেছি এর থেকে বেশি আরকিছু জানিনা।

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এমনিতেই তাকে আনছি। গ্রেফতার জিজ্ঞাসাবাদ কিছুই না। ঢাকা থেকে টিম আসবে কথা বার্তার জন্য আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!