1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০

বোয়ালমারীতে ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারনের ঘটনায় থানায় মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৬৪৬ জন পঠিত

 বোয়ালমারী  প্রতিনিধি  : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ভিডিও করার অপরাধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে।গত বুধবার রাতে ছাত্রীর মা বাদি হয়ে ওমর ফারুক সোহান (২২) নামে একজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করে।
থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মো. ওহিদুজ্জামান নবাবের ছেলে মো. ওমর ফারুক সোহান ওই ছাত্রীর সাথে বিভিন্ন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ২ জানুয়ারি রাত ৯টার দিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারন করে রাখে। পরবর্তীতে ধারনকৃত ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আরো কয়েকবার মেয়েটির সাথে শারীরিক মেলামেশা করে।

এ অনৈতিক কর্মকান্ড এলাকায় জানাজনি হলে মেয়েটি তার মাকে সব বিষয়ে খুলে বলে। এরপরই বুধবার রাতে ওই কিশোরীর মা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (১) তৎসহ পর্নোগ্রাফি আইনের ৮ ধারায় ধর্ষণ করে অশ্লীল ছবি ধারন করার অপরাধে মামলা নথিভূক্ত হয়। তবে ঘটনাটি এলাকায় জানাজানি এবং থানায় মামলা হওয়ায় আসামি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বুধবার ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) তৎসহ পর্নোগ্রাফি আইনে ৮ ধারায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!