1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীর নাইম ১৪শ পিস ইয়াবাসহ আটক

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৭২ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলারন গ্রামের নজরুল কাজীর ছেলে নাইম কাজী মাদক ব্যবসা করে এখন কোটিপতি। বাড়িতে দ্বিতল ভবন নির্মাণাধীন। তিনি নিজেকে ঢাকা জজ কোর্টের এক ‘জিআরও-র সহকারী’ বলে এলাকায় পরিচয় দিতেন।

সম্প্রতি ১৪শ পিস ইয়াবাসহ ঢাকায় আটক হওয়ার পর এলাকায় এনিয়ে গুঞ্জন চলছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (দক্ষিণ) সূত্রাপুর সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদি হয়ে ঢাকার সূত্রাপুর থানায় সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলারন গ্রামের নজরুল কাজীর ছেলে নাইম কাজী নিজেকে ঢাকা জজ কোর্টের জনৈক জিআরও-র সহকারী বলে পরিচয় দিতেন। প্রকৃতপক্ষে মাদক ব্যবসাই ছিল তার আয়ের প্রধান উৎস। স্থানীয়রা জানান, গ্রামে দুই ইউনিটের একটি দ্বিতল ভবন নির্মাণাধীন। নাইম কাজীর ষাটোর্ধ বয়সী বাবা একজন নামেমাত্র ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। আগে মালামাল ফেরি করে বিক্রি করতেন। নাইমের আরেক ভাই উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে চাকুরী খুঁজছে। তবে নাইম কাজীর বাবা নজরুল কাজী জানান, তার ছেলে নাইম ঢাকা জজ কোর্টের জনৈক জিআরও-র সহকারী হিসেবে কাজ করেন।

সম্প্রতি দায়েরকৃত একটি মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ২৩ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর সার্কেল অভিযান চালায় ঢাকার সূত্রাপুরের কারকুন বাড়ি লেনের মো. নাইমের ভাড়া বাসায়। এ সময় নাইমের পরিহিত প্যান্টের পকেটে ১৪শ পিস ইয়াবা পাওয়ায় নাইমকে আটক করা হয়। এ ঘটনায় পরের দিন ২৪ ফেব্রুয়ারী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদি হয়ে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এই মামলার পরেই এলাকার লোকেরা নাইমের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

স্থানীয়রা বলছেন, নাইম ঢাকা থেকে নিষিদ্ধ ইয়াবা সংগ্রহ করে নিজ গ্রামে লোকের মাধ্যমে তা বিক্রি করতেন। এজন্য গ্রামের উঠতি বয়সী তরুন-যুবকেরা সহজেই ইয়াবার মত ভয়াবহ মাদক হাত বাড়ালেই পেত। গ্রামের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এখন ইয়াবা পাওয়া যায়।

ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (দক্ষিণ) সূত্রাপুর সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বলেন, সোর্সের মাধ্যমে জানতে পেরে নাইমকে ১৪শ পিস ইয়াবাসহ আটক করি। এ ঘটনায় আরো দুইজনকে আটক করা হয়েছে। সূত্রাপুর থানায় নাইমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!