1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে আ’লীগ প্রার্থী বিজয়ী

  • প্রকাশিত : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৮০৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা লিপন।

১৬ জানুয়ারী শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় তিনি ৯ হাজার ২৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে এগিয়ে রয়েছে। তার প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর চেয়ে তিনি এগিয়ে রয়েছেন ৫ হাজার ৩৫১ ভোটে। বিচ্ছিন্ন দুটি সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি কেন্দ্রে সহিংসতার জন্য কেন্দ্রটির নির্বাচন স্থগিত করা হয়ছে। স্থগিত কৃত কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ৭২২ ভোট।

শনিবার সন্ধ্যায় নির্বাচনের ৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ৮টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা লিপন পেয়েছেন ৯ হাজার ২৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা পেয়েছেন ৩ হাজার ৮৮৮ ভোট ও বিএনপি প্রার্থী আব্দুর শুকুর শেখ পেয়েছেন ২ হাজার ৫৮৭ ভোট।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে জমির আলী, শেখ আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মো. মিনাজুর রহমান লিপন মিয়া, আ. ছামাদ খান, মোমিন খান, মো. রুহল মৃধা বিজয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনে যে ৩২টি পৌরসভায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হয় তার মধ্যে বোয়ালমারী একটি। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

একটি কেন্দ্রের ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ব্যালট পেপার আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রটির নির্বাচন স্থগিত করেছে জেলা রিটার্নিং অফিসার। জানা যায়, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। বেলা সাড়ে বারোটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।

এই ওয়ার্ডে কারাগারে আটক কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান মোল্যার পক্ষে জোর করে ভোট আদায়ের চেষ্টাকালে অন্য সকল কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে। সহিংসতার এক পর্যায়ে ওই কেন্দ্রের ৫ টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

অপরদিকে ৬ নং ওয়ার্ডের ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটার দিকে বাবার পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শুকুর শেখের মেয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে ঘন্টাখানেক ভোট গ্রহণ বন্ধ থাকে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!