1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প ও নৌকা পুড়াল দুর্বৃত্তরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৭১০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামীলীগের একটি পৌর নির্বাচনী ক্যাম্প ও প্রচারণায় ব্যবহৃত একটি নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার গভীররাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আমগ্রাম খাঁ বাড়ির মোড়ে অবস্থিত আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প ও ৬নং ওয়ার্ডের ছোলনা গ্রামের চুন্নু বিশ্বাসের বাড়ি সংলগ্ন রেল গেট এলাকায় প্রচারণায় ব্যবহৃত একটি নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ।

ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। আগামী ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচন। নির্বাচনের মাত্র দুই দিন আগে এ ধরনের নাশকতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন জানান- ‘নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষে আওয়ামীলীগ বিরোধীরা নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। এ ব্যপারে প্রশাসনের নিকট অভিযোগ করেছি।’ তিনি আ’লীগ নেতাকর্মীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমরা এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিয়ে থাকি। অথচ রাতের আঁধারে নির্বাচনী অফিস ও নৌকা পুড়িয়ে দেয়া অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এর নিন্দা জানাই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান- ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি নাশকতাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!