1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

বোয়ালমারী পৌর নির্বাচনে নৌকার ভোট চাইলেন লিয়াকত শিকদারের

  • প্রকাশিত : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৬৬৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বোয়ালমারী বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার।

এ সময় তিনি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়াকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের আহবান জানান। তিনি বাজারের স্টেশন রোড, সোবহান মার্কেট, রাজ প্লাজা, নিউ মার্কেট, ডাকবাংলো মোড়, কৃষি ব্যাংক মোড়, ওয়াপদা মোড়, মন্দির সংলগ্ন স্থানসহ ৩নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে ঘুরে ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন,  স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কামরুল সিকদার, বদিউজ্জামাল খান রানা, সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!