1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারীতে জেলা প্রশাসকের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন সহ নানা কর্মসূচি

  • প্রকাশিত : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৯২ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের জেলা প্রশাসক বোয়ালমারীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শনসহ নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প ভূমিহীন, গৃহহীন, দুস্থ, অসহায় মানুষের জন্য নির্মিতব্য গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। বোয়ালমারীতে এই প্রকল্পের আওতায় সরকারী খাসজমিতে ৯২ টি ঘর নির্মিত হচ্ছে। যার মধ্যে ৬৫ টি চলমান। এ সময় তিনি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও ভূমিহীন মানুষের সাথে কথা বলেন।

এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মঙ্গলবার দুপুর ১টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দীন মোহাম্মদের বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক । উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা বদরুন্নেসা প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার বলেন, “সমাজ উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে। নারীকে আধুনিক জীবনমান উন্নত করতে প্রযুক্তির সদ্ব্যবহারে শিক্ষার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, কৃষি, বাল্যবিয়ের কুফলসহ জীবনযাত্রার মান বৃদ্ধিকরতে, আধনিক বিশ্বের মতো আপনারা ঘরের পাশে তথ্য কেন্দ্রে এসে অনলাইনের সব রকম সেবা ও তথ্য জানতে পারবেন।” উঠান বৈঠকে প্রায় ৭০ জন উপকারভোগী মহিলা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলা প্রশাসক উপস্থিত মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করেন।

এর আগে বেলা সাড়ে বারোটায় বোয়ালমারী পৌরসভায় অসহায়, দুস্থ শতাধিক মানুষের মধ্যেও তিনি কম্বল বিতরণ করেন। সর্বশেষে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয় অঙ্গনে বৃক্ষরোপণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!